ভারতীয়রা নিজেদের ফোরামের আলোচনায় এতটা passive কেন?
Sumit1970 India Local time: 00:35 English to Bengali + ...
Sep 9, 2010
এটা অনেক দিন থেকেই দেখছি, কেন জানি না, ভারতীয়রা কোনো ফোরামের আলোচনাতেই সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন না। একেই তো দিন দিন আমরা সামাজিক কর্মকাণ্ড থেকে ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে পড়ছি, তার পরে এমনকি পেশাগত প্রয়োজনেও যে সব ফোরাম গড়ে উথছে, তাতেও আমরা reply প্রায় দেই-ই না। এই কূপমণ্ডুকতার কারণ যে কী কে বলতে পারবে
ফলত কী হচ্ছে? দেখা যাবে আমরা গড়পড়তায় পৃথিবীর অন্য যে-কোনো ভাষার অনুবাদকদের তুলনায় কম rate পেয়ে থাকি। আমরা নিজেদের মতামত নিজেদের মধ্যে খোলাখুলি আলোচনা করি না। আমাদের নিজেদের মধ্যে কোনো বন্ধুত্বের সম্পর্ক নেই, যা আছে তা হল অসুস্থ ধরনের প্রতিযোগিতার মানসিকতা। অন্যান্য ভাষার ফোরামগুলোতে দেখা যাবে কম rate-এ কেউ কাজ করলে সবাই মিলে রে রে করে উঠছে। অথচ আমাদের কাছে সেটা তেমন কোনো serious আলোচনার বিষয় হয়ে ওঠে না।
আসুন না, আমরা পরস্পরের মধ্যে একটা বন্ধুত্বের পরিবেশ গড়ে তুলি—পরস্পরের কাছ থেকে শিখি, নিজেদের মতামত অকপটে সবার কাছে প্রকাশ করে অপরের চিন্তকে সমৃদ্ধ করি। আমাদের মধ্যে পরিণত মনস্কতা আসুক।
সুমিত
Subject:
Comment:
The contents of this post will automatically be included in the ticket generated. Please add any additional comments or explanation (optional)
Quamrul Islam Bangladesh Local time: 01:05 Member (2009) English to Bengali + ...
ধন্যবাদ! ভারতীয়রা নয়, বাংলাভাষীরা...
Sep 9, 2010
প্রিয় সুমিত বাবু,
আপনার সুচিন্তিত মতামত ও জিজ্ঞাসার জন্য ধন্যবাদ। তবে ভারতীয়রা নয়, বলুন বাংলাভাষীরা।
এই আবেদনটি তাই আমি রাখতে চাই আমাদের সব বাঙ্গালী বন্ধুদের প্রতি।
সবাই ভালো থাকুন এই প্রত্যাশা রইল। Let's get serious !!!
-কামরুল ইসলাম
[Edited at 2010-09-09 18:49 GMT]
Subject:
Comment:
The contents of this post will automatically be included in the ticket generated. Please add any additional comments or explanation (optional)
There is no moderator assigned specifically to this forum. To report site rules violations or get help, please contact site staff »
SDL Trados Studio 2011 is the latest market-leading translation memory software from SDL. Now with Track Changes, Bilingual Word Files support, new Display Filter, AutoSuggest and more great details.
Exclusive discount for ProZ.com users!
Save over 13% when purchasing Wordfast Pro 3.0 through ProZ.com. Wordfast is the world's #1 provider of platform-independent Translation Memory software. Consistently ranked the most user-friendly and highest value