অ্যারিজোনার পিমা ইন্ডিয়ানরা বলে মানুষ এবং জানোয়ারের পিতা ছিল একটি প্রজাপতি, চেরবিট মেক (পৃথিবীর সৃষ্টিকারী), যে ব্লু ক্লিফ এর ওপর মেঘের মধ্যে দিয়ে উপর থেকে ডানা মেলতে মেলতে নেমে এসে ছিল […] ঘামের দ্বারা পুরুষের সৃষ্টি করে। যেমন যেমন মানুষের সংখ্যা বাড়তে লাগলো, তারা স্বার্থপর এবং ঝগড়া প্রবন হতে লাগলো, তাই চেরবিট মেক নিজে সৃষ্টির উপর অত্যন্ত বিরক্ত হয়ে সংকল্প করেন তিনি এদের সবাইকে ডুবিয়ে দেবেন।[…]
একটি ছিল হউক, পাহাড়ের অপদেবতা, যে তাদের মেয়েদের চুরি করত এবং ছেলেদের হত্যা করতো। […] সে খুব সন্তর্পণে সুপারস্টিটিওন পাহাড় অব্দি তার অনুসরণ করে; সে সেই ক্যাকটাসের সূরার মধ্যে কিছু মিশিয়ে দেয় যা তার কন্যা সেই অপদেবতা কে পরিবেশন করার কথা ছিল; তারপর, সুহা তার লুকানো জায়গা থেকে বেরিয়ে আসে এবং হতচকিত সেই অপদেবতা কে ঘোল খাইয়ে দেয়।[…]
তাই পিমারা এই ভবিষ্যৎবাণীর উপর ভরসা করেন যে তারা সুপারস্টিটিওন পাহাড় পার করবেন না, কারণ সেখানে চেরবিট মেক অবস্থান করছেন — সে প্রতীক্ষা করছে তাদের পাপের ঘড়া পূর্ণ হওয়ার পর সেই পৃথিবীর উপর এক বিশাল সমুদ্র কে ছেড়ে দেবেন যা এখন এই পর্বতমালার পিছনে আবদ্ধ হয়েছে।