The "qualification round" is now underway in this pair. Viewers are invited to rate one or more of the entries submitted. The most highly rated entries will proceed to the final round. The qualification round will end Nov 17, 2026 02:00 GMT. Submission period: Entries are submitted Qualification round: Peers rate entries to determine finalists Finals: Winners are selected by peers Source text in English The Pima Indians of Arizona say that the father of all men and animals was the butterfly, Cherwit Make (earth-maker), who fluttered down from the clouds to the Blue Cliffs[…] and from his own sweat made men. As the people multiplied, they grew selfish and quarrelsome, so Cherwit Make was disgusted with his handiwork and resolved to drown them all.[…]
There was one Hauk, a devil of the mountains, who stole their daughters and slew their sons. […] He silently followed him into the Superstition Mountains; he drugged the cactus wine that his daughter was to serve to him; then, when he had drunk it, Suha emerged from his place of hiding and beat out the brains of the stupefied fiend. […]
So firmly do the Pimas rely on this prophecy that they will not cross the Superstition Mountains, for there sits Cherwit Make — awaiting the culmination of their wickedness to let loose on the earth a mighty sea that lies dammed behind the range. | There were 15 entries submitted in this pair during the submission phase.Those entries will now be tagged and rated individually by interested parties with relevant experience to determine which entries will advance to the finals round.
You must be logged in to rate and vote in ProZ.com translation contests. For certain forms of participation, membership may be required.
Login now » | অ্যারিজোনার পিমা ইন্ডিয়ানরা বলে থাকেন, সব মানুষ ও পশুপাখির পিতা ছিলেন চেয়ারউইক মাকে (পৃথিবীর স্রষ্টা) নামের এক প্রজাপতি, যিনি মেঘের উপর থেকে নেমে এসেছিলেন ব্লু ক্লিফস-এ[…] এবং নিজের ঘাম থেকে তৈরি করেছিলেন মানুষকে। সংখ্যা বাড়ার সাথে সাথে মানুষ হয়ে উঠলো স্বার্থপর আর কলহপ্রিয়, এতে চেয়ারউইক মাকে তাঁর নিজের সৃষ্টির উপর বিরক্ত হয়ে সবাইকে ডুবিয়ে মারার সিদ্ধান্ত নিলেন।[…] হক নামে এক অপদেবতার বাস ছিল পাহাড়ে। এই অপদেবতা কন্যা সন্তানদেরকে চুরি করে নিয়ে যেত, আর পুত্র সন্তানদেরকে হত্যা করত। […] সুহা নিঃশব্দে তাকে অনুসরণ করে সুপারস্টিশন মাউন্টেনে গেল। ওইদিন এই অপদেবতাকে ক্যাকটাস ওয়াইন পরিবেশনের দায়িত্ব পড়েছিল সুহার মেয়ের ঘাড়ে। সুহা সেই ওয়াইনে চেতনানাশক মিশিয়ে দিল। হক সেই ওয়াইন পান করার পর সুহা বেরিয়ে এসে ঘোরের মধ্যে থাকা এই দানবের মাথার খুলি চূর্ণবিচূর্ণ করে ফেলল। […] পিমারা এই ভবিষ্যদ্বাণী এতটাই বিশ্বাস করেন যে, তারা কখনোই সুপারস্টিশন মাউন্টেন পার হন না। সেখানে হয়তো বসে আছেন চেয়ারউইক মাকে — পাপের ঘড়া পূর্ণ হলেই পর্বতশ্রেণির পিছনে আটকে রাখা বিশাল সমুদ্রকে পৃথিবীর বুকে উন্মুক্ত করে দেওয়ার অপেক্ষায়।  | Entry #39529 — Variant: Bangladeshibangben
| উত্তর আমেরিকার এরিজোনা রাজ্যের পিমা আদিবাসী জনগোষ্ঠীর সদস্যদের মতে প্রজাপতিই ছিলেন সমস্ত প্রাণী এবং মানুষদের আদি পিতৃপুরুষ। তাঁকে চেরউইট-মাকে (পৃথিবীর সৃষ্টিকর্তা) নাম সম্বোধন করা হয়। পাখার মৃদু কম্পনের ছন্দে ছন্দে মেঘ থেকে তিনি নীল পাহাড়ের চূড়ায় নেমে এসেছিলেন। […] নিজের ঘাম দিয়ে মানুষ তৈরী করেন। দিনে দিনে মানুষের সংখ্যা বাড়তে লাগল, ক্রমশ তারা স্বার্থপর আর ঝগড়ুটে স্বভাবের হয়ে উঠল। চেরউইট-মাকে নিজের এই কৃতকর্মে বীতশ্রদ্ধ হয়ে সবাইকে সলিল সমাধি দেবেন মনস্থির করলেন। […] হাউক নামের এক পাহাড়ের দানব মেয়েদের চুরি করত আর ছেলেদের মেরে ফেলতো। সুহা চুপিসারে তার পিছু নিলেন, সেই সুপারস্টিশন পাহাড় পর্যন্ত। সুহার মেয়ে যেই ক্যাকটাস থেকে বানানো সুরা বানিয়ে রেখেছিল দানবকে দেওয়ার জন্য, সুহা সেই সুরার মধ্যে মাদক দ্রব্য মিশিয়ে দিলেন, তারপরে দানব মদ্যপান করার পরেই সুহা নিজের লুকোনো জায়গা থেকে বেরিয়ে এসে সেই নেশাগ্রস্ত আর অচেতন পিশাচকে বেধড়ক পিটুনি দিয়ে মাথা ফাটিয়ে দিলেন। […] পিমা আদিবাসীরা এই ঐশ্বরিক গাথায় এতটাই বিশ্বাস করে যে তারা কখনই সুপারস্টিশন পাহাড় অতিক্রম করে পাহাড়ের অন্য দিকে যাবে না, তার কারণ চেরউইট-মাকে সেখানে বসে প্রহরা দিচ্ছেন, অপেক্ষা করেছেন কখন মানুষদের নষ্টামি আর পাপাচার সব সীমা অতিক্ৰম করবে, আর তখনি তিনি প্রবল উচ্ছ্বাসে সমুদ্র তোড়ে ভাসিয়ে দেবেন, যার জল বাঁধ দিয়ে আটকানো আছে, ঠিক ওই পাহাড়ের ওই পারে।  | Entry #39541 — Variant: Indianindiben
| অ্যারিজোনার পিমা আদিবাসীদের মতে, সমস্ত পুরুষ ও প্রাণীর জনক ছিলেন প্রজাপতি চেরউইট মেক (পৃথিবীর-স্রষ্টা), যিনি মেঘ থেকে নীল পাহাড়ে [...] উড়ে এসেছিলেন এবং নিজের ঘাম দিয়ে মানুষদের সৃষ্টি করেছিলেন। মানুষ যত বাড়তে লাগল, তারা তত স্বার্থপর ও ঝগড়াটে হয়ে উঠল, তাই চেরউইট মেক তার নিজের সৃষ্টির ওপর বিরক্ত হয়ে তাদের সবাইকে ডুবিয়ে মারার সিদ্ধান্ত নিলেন।[...] সেখানে হাউক নামক পর্বতের এক রাক্ষস ছিল, যে তাদের কন্যাদের অপহরণ করত এবং পুত্রদের হত্যা করত। [...] সে নিঃশব্দে তাকে কুসংস্কারের পর্বতমালায় অনুসরণ করল; তার মেয়ে তাকে যে ফণীমনসা থেকে তৈরি মদ পরিবেশন করার কথা ছিল, তাতে সে মাদক মিশিয়ে দিয়েছিল; তারপর, সে যখন তা পান করল, তখন সুহা তার লুকোনোর জায়গা থেকে বেরিয়ে এল এবং হতবাক রাক্ষসটির মাথা চূর্ণ করে দিল। [...] পিমা আদিবাসীরা এই ভবিষ্যদ্বাণীর ওপর এতটাই অবিচল আস্থা রাখে যে, তারা কুসংস্কারের পর্বতমালা অতিক্রম করে না; কারণ সেখানে বসে আছেন চেরউইট মেক)। তিনি তাদের দুষ্কর্মের চূড়ান্ত পরিণতির অপেক্ষায় আছেন—যাতে পর্বতশ্রেণীর আড়ালে রুদ্ধ হয়ে থাকা বিশাল জলরাশিকে তিনি পৃথিবীর বুকে মুক্ত করে দিতে পা | Entry #39524 — Variant: Bangladeshibangben
| অ্যারিজোনার পিমা ইন্ডিয়ানরা বলে মানুষ এবং জানোয়ারের পিতা ছিল একটি প্রজাপতি, চেরবিট মেক (পৃথিবীর সৃষ্টিকারী), যে ব্লু ক্লিফ এর ওপর মেঘের মধ্যে দিয়ে উপর থেকে ডানা মেলতে মেলতে নেমে এসে ছিল […] ঘামের দ্বারা পুরুষের সৃষ্টি করে। যেমন যেমন মানুষের সংখ্যা বাড়তে লাগলো, তারা স্বার্থপর এবং ঝগড়া প্রবন হতে লাগলো, তাই চেরবিট মেক নিজে সৃষ্টির উপর অত্যন্ত বিরক্ত হয়ে সংকল্প করেন তিনি এদের সবাইকে ডুবিয়ে দেবেন।[…] একটি ছিল হউক, পাহাড়ের অপদেবতা, যে তাদের মেয়েদের চুরি করত এবং ছেলেদের হত্যা করতো। […] সে খুব সন্তর্পণে সুপারস্টিটিওন পাহাড় অব্দি তার অনুসরণ করে; সে সেই ক্যাকটাসের সূরার মধ্যে কিছু মিশিয়ে দেয় যা তার কন্যা সেই অপদেবতা কে পরিবেশন করার কথা ছিল; তারপর, সুহা তার লুকানো জায়গা থেকে বেরিয়ে আসে এবং হতচকিত সেই অপদেবতা কে ঘোল খাইয়ে দেয়।[…] তাই পিমারা এই ভবিষ্যৎবাণীর উপর ভরসা করেন যে তারা সুপারস্টিটিওন পাহাড় পার করবেন না, কারণ সেখানে চেরবিট মেক অবস্থান করছেন — সে প্রতীক্ষা করছে তাদের পাপের ঘড়া পূর্ণ হওয়ার পর সেই পৃথিবীর উপর এক বিশাল সমুদ্র কে ছেড়ে দেবেন যা এখন এই পর্বতমালার পিছনে আবদ্ধ হয়েছে।  | Entry #39305 — Variant: Not specifiednone
| আরিজোনার পিমা উপজাতির মানুষদের মতে সমস্ত পুরুষ ও পশুর জনক ছিল এক প্রজাপতি—চেরউইট মেক (পৃথিবী-স্রষ্টা), যিনি মেঘের বুক থেকে নীল খাড়া পাহাড়ের ওপর উড়ে নেমেছিলেন এবং নিজের ঘাম দিয়ে মানুষ সৃষ্টি করেছিলেন। মানুষ যখন সংখ্যায় বাড়ল, তারা স্বার্থপর ও ঝগড়ুটে হয়ে উঠল; তাই চেরউইট মেক নিজের এই সৃষ্টির ওপর বিরক্ত হয়ে তাদের সবাইকে জলে ডুবিয়ে মারার সিদ্ধান্ত নিলেন। [...] হউক নামে পাহাড়ের এক অসুর ছিল, যে পিমা উপজাতির কন্যাদের অপহরণ করত এবং পুত্রদের হত্যা করত। [...] সে নিঃশব্দে তাকে কুসংস্ককারী পাহাড়ে অনুসরণ করল; তার কন্যা হউককে যে ক্যাকটাসের মদ পরিবেশন করতে চলেছিল, সে তাতে নেশার ওষুধ মিশিয়ে দিল; তারপর, অসুর তা পান করার পর, সুহা নিজের লুকিয়ে থাকার জায়গা থেকে বেরিয়ে এল এবং আচ্ছন্ন সেই অসুরের মাথা থেঁতলে দিল। [...] পিমা উপজাতির মানুষেরা এই ভবিষ্যদ্বাণীর ওপর এতটাই দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তারা কুসংস্কারী পাহাড় অতিক্রম করে না, কারণ তাদের বিশ্বাস, সেখানে চেরউইট মেক বসে আছেন—তাদের পাপের মাত্রা পূর্ণ হওয়ার অপেক্ষায়, যাতে পাহাড়ের পেছনে বাঁধ দিয়ে আটকে রাখা এক বিশাল সমুদ্রকে তিনি পৃথিবীর ওপর ছেড়ে দিতে পারেন। | Entry #39761 — Variant: Indianindiben
| অ্যারিজোনার পিমা আদিবাসীরা বলে, সব মানুষ ও প্রাণীর আদি পিতা ছিল চেরউইট মাকে (পৃথিবীর স্রষ্টা) নামের এক প্রজাপতি, সে মেঘের বুক থেকে ডানা ঝাপটাতে ঝাপটাতে নীল খাড়া পাহাড়গুলোর বুকে নেমে এসেছিল […] এবং নিজের ঘাম থেকে মানুষ সৃষ্টি করেছিল। মানুষের সংখ্যা যত বাড়তে লাগল, তারা ততই স্বার্থপর ও কলহপ্রিয় হয়ে উঠল, তাই নিজের সৃষ্টির প্রতি বীতশ্রদ্ধ হয়ে চেরউইট মাকে তাদের সবাইকে ডুবিয়ে মারার সংকল্প করল। […] পাহাড়ে হাউক নামে এক দানব ছিল, যে তাদের মেয়েদের অপহরণ করত আর ছেলেদের হত্যা করত। […] সে নিঃশব্দে তার পিছু নিয়ে কুসংস্কার পর্বতমালার ভেতরে প্রবেশ করল; তার মেয়ে দানবটিকে যে ক্যাকটাসের মদ পরিবেশন করবে, তাতে সে মাদক মিশিয়ে দিল, দানবটি সেই মদ পান করার পর সুহা তার লুকানোর জায়গা থেকে বেরিয়ে এসে মাদকের ঘোরে আচ্ছন্ন দানবটির মাথা থেঁতলে মগজ বের করে দিল। […] এই ভবিষ্যদ্বাণীতে পিমাদের বিশ্বাস এতটাই অটল যে তারা কুসংস্কার পর্বতমালা পার হয় না, কারণ সেখানেই বসে আছে চেরউইট মাকে — তাদের পাপাচার চরমে পৌঁছানোর অপেক্ষায়, তখন সে পর্বতমালার পেছনে বাঁধে আটকে থাকা এক বিশাল সমুদ্র পৃথিবীর বুকে ছেড়ে দেবে। | Entry #39353 — Variant: Not specifiednone
| অ্যারিজোনার পিমা ইন্ডিয়ানদের লোককথায় বলা হয়, মানুষ ও সকল প্রাণীর পিতা ছিল চেরউইট মেক (পৃথিবীর স্রষ্টা) নামক এক প্রজাপতি। সে মেঘের বুক থেকে ডানা ঝাপটে নেমে এসেছিল নীল পাহাড়ের খাড়া ঢালে [...] এবং নিজের ঘাম থেকে সৃষ্টি করেছিল মানুষ। মানুষের সংখ্যা যত বাড়তে লাগল, তারা ততই স্বার্থপর ও কলহপ্রিয় হয়ে উঠল। ফলে চেরউইট মেক নিজের সৃষ্টির প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ল এবং সিদ্ধান্ত নিল তাদের সবাইকে ডুবিয়ে মারার। [...] পাহাড়ের বুকে হাউক নামে এক অপদেবতা ছিল, যে তাদের মেয়েদের অপহরণ করত আর ছেলেদের হত্যা করত। [...] সে নিঃশব্দে সুপারস্টিশন পর্বতমালা পর্যন্ত তার পিছু নিল। হাউককে তার মেয়ে ক্যাকটাসের তৈরি যে মদ পরিবেশন করত, তাতে সে ঘুমের ওষুধ মিশিয়ে দিল; তারপর হাউক সেই মদ পান করার পর সুহা তার লুকানো জায়গা থেকে বেরিয়ে এল এবং আচ্ছন্ন সেই দানবের মাথা থেঁতলে দিল। [...] এই ভবিষ্যদ্বাণীর ওপর পিমাদের বিশ্বাস এতটাই গভীর যে, তারা কখনো সুপারস্টিশন পর্বতমালা পেরিয়ে যায় না। কারণ সেখানে বসে আছে চেরউইট মেক — মানুষের পাপাচার চরমে পৌঁছানোর অপেক্ষায়, যাতে সে পর্বতমালার পেছনে আটকে থাকা এক বিশাল জলরাশিকে পৃথিবীর বুকে উন্মুক্ত করে দিতে পারে।  | Entry #39497 — Variant: Bangladeshibangben
| অ্যারিজোনার পিমা আদিবাসী সম্প্রদায়ের বিশ্বাস যে সমগ্র মনুষ্যজাতি ও প্রাণীকুলের পিতা হলেন প্রজাপতি চেরউইট মাকে (পৃথিবীর স্রষ্টা),যিনি মেঘপুঞ্জ থেকে ডানা ঝাঁপটিয়ে নীল খাড়া পর্বতমালায় এসে নেমেছিলেন। […] এরপর নিজের ঘাম থেকে তিনি মনুষ্যজাতির সৃষ্টি করেন। মানুষের সংখ্যা বাড়তে থাকায় তারা ক্রমশ স্বার্থপর ও কলহপ্রবণ হয়ে ওঠে, ফলে চেরউইট মাকে তাঁর নিজের সৃষ্টির ওপর বিরক্ত হয়ে সমগ্র মনুষ্যজাতিকে জলসমাধি দেওয়ার সিদ্ধান্ত নেন। […] হাউক নামে এক শয়তান ছিল পাহাড়ে, যে পিমা সম্প্রদায়ের মেয়েদের অপহরণ করত আর ছেলেদের হত্যা করত। […] সুহা নামে এক ব্যক্তি চুপিসারে তাকে অনুসরণ করে সুপারস্টিশন পর্বতমালায় এসে পৌঁছায়। হাউকের মেয়ের তাকে যে ক্যাকটাসের মদ পরিবেশন করার কথা ছিল, সুহা তাতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। হাউক সেই মদ পান করার পর সুহা লুকানো জায়গা থেকে বেরিয়ে এসে সেই হতবুদ্ধি শয়তানের মাথা থেঁতলে তাকে হত্যা করে। […] উপরোক্ত লোককথার ওপর পিমা সম্প্রদায়ের বিশ্বাস এতটাই দৃঢ় যে তারা কখনও সুপারস্টিশন পর্বতমালা অতিক্রম করতে সাহস করে না। তাদের বিশ্বাস, চেরউইট মাকে এখনও সেখানে বসে রয়েছেন মনুষ্যজাতির পাপ চরম পর্যায়ে পৌঁছনোর অপেক্ষায়, যখন তিনি পর্বতমালার আড়ালে আটকে থাকা এক প্রবল সমুদ্র পৃথিবীর ওপর ছেড়ে দেবেন।  | Entry #39556 — Variant: Indianindiben
| অ্যারিজোনার পিমা ইন্ডিয়ানরা বলে, সমস্ত মানুষ আর জীবজন্তুর আদি পিতা ছিল চেরউইট মাকে (পৃথিবীর স্রষ্টা) নামের এক প্রজাপতি, যে মেঘের বুক থেকে ডানা মেলে নেমে এসেছিল নীল পাহাড়ের খাড়া পাথুরে ঢালে[…] আর নিজের ঘাম থেকে সৃষ্টি করেছিল মানুষ। মানুষের সংখ্যা যত বাড়তে লাগল, ততই তারা হয়ে উঠল স্বার্থপর আর কলহপ্রিয়, তাই নিজের হাতে গড়া সৃষ্টির ওপর বীতশ্রদ্ধ হয়ে চেরউইট মাকে ঠিক করল, তাদের সবাইকে পানিতে ডুবিয়ে মারবে।[…] হক নামে পাহাড়ের এক দানব ছিল, যে তাদের মেয়েদের চুরি করে নিয়ে যেত আর ছেলেদের হত্যা করত। […] নিঃশব্দে তার পিছু নিয়ে কুসংস্কার পর্বতমালায় ঢুকে পড়ল সে; তার মেয়ে দানবটিকে যে ক্যাকটাসের মদ পরিবেশন করবে, তাতে মিশিয়ে দিল মাদক; তারপর, দানবটা সেই মদ পান করার পর, নিজের লুকোনো জায়গা থেকে বেরিয়ে এল সুহা, আর মাদকের ঘোরে আচ্ছন্ন ওই পিশাচের মাথায় আঘাতের পর আঘাত করে মগজ বের করে দিল। […] এই ভবিষ্যদ্বাণীর ওপর পিমাদের বিশ্বাস এতই অটল যে তারা কুসংস্কার পর্বতমালা পেরোয় না, কারণ সেখানেই বসে আছে চেরউইট মাকে — তাদের পাপ চরমে পৌঁছানোর অপেক্ষায়, যাতে ওই পর্বতশ্রেণীর পেছনে বাঁধের আড়ালে আটকে থাকা এক বিপুল সমুদ্রকে পৃথিবীর বুকে ছেড়ে দিতে পারে সে।  | Entry #39457 — Variant: Bangladeshibangben
| অ্যারিজোনার পিমা উপজাতিরা বলে, সকল মানুষ আর জীবজন্তুর আদি পিতা ছিলেন এক প্রজাপতি—চেরউইট মেক (পৃথিবী-স্রষ্টা), যিনি মেঘমালা থেকে উড়ে এসে নেমেছিলেন ব্লু ক্লিফসে এবং নিজ ঘাম থেকে মানবজাতি সৃষ্টি করেছিলেন। ক্রমে মানুষ বহুগুণে বৃদ্ধি পেল আর তারা হয়ে উঠল অতি স্বার্থপর ও কলহপ্রিয়, যা দেখে চেরউইট মেক নিজ সৃষ্টির ওপর চরম ক্ষুব্ধ হলেন এবং তাদের সবাইকে বন্যায় ডুবিয়ে মারার প্রতিজ্ঞা করলেন। পাহাড়ের এক পিশাচ ছিল হাওক নামে, যে তাদের মেয়েদের তুলে নিয়ে যেত আর ছেলেদের প্রাণনাশ করত। সে নিঃশব্দ পদে তাকে অনুসরণ করে সুপারস্টিশাস পাহাড়ের গভীরে গেল; শয়তানের কন্যা তাকে যে ক্যাকটাসের পানীয় পরিবেশন করত, তাতে সে ওষুধ মিশিয়ে দিল; তারপর সে পানীয় পান করতেই সুহা তার লুকানো ঠাঁই থেকে বেরিয়ে এসে ঘোরের মধ্যে থাকা সেই পিশাচের মাথার খুলি গুঁড়িয়ে দিল। পিমা জনগোষ্ঠী এই ভবিষ্যদ্বাণীতে এতটাই গভীর আস্থা রাখে যে তারা কখনোই সুপারস্টিশাস পাহাড় পার হয় না; কারণ সেখানে অবস্থান করছেন চেরউইট মেক—মানুষের অধর্মের পরাকাষ্ঠা দেখার অপেক্ষায়, যেন পর্বতশ্রেণীর পেছনে বাঁধ দিয়ে রাখা এক মহা সমূদ্রকে তিনি ধরণীর বুকে মুক্ত করে দিতে পারেন।  | Entry #39568 — Variant: Not specifiednone
| আরিজোনার পিমা ইন্ডিয়ানরা বলেন যে সকল মানুষের পিতা হল চারউইট মেক (পৃথিবী স্রষ্টা) প্রজাপতি, যিনি মেঘের মধ্য থেকে উড়তে নীল পাহাড়ের চূড়ায় নেমে এসেছিল [...] এবং তার স্বেদ থেকে মানুষের সৃষ্টি করেছিলেন। মানুষের সংখ্যা বৃদ্ধি হওয়ার সঙ্গে সংগে, তারা স্বার্থপর আর কলহপ্রবণ হয়ে উঠেছিলেন, তাই তার হস্তে নির্মিত মানুষ সম্পর্কে চারউইট বিরক্ত হয়ে ওঠে এবং তাদের সকলকে নিমজ্জিত করার সংকল্প নেন। [...] হাউক নামে পর্বতের এক শয়তান ছিল, যে তাদের কন্যাদের অপহরণ করত এবং পুত্রদের হত্যা করত। […] সে নিঃশব্দে তাকে অনুসরণ করে সুপারস্টিশন পর্বতে প্রবেশ করল; তার কন্যা যে ক্যাকটাসের সুরা শয়তানটিকে পরিবেশন করতে যাচ্ছিল, সেটিতে সে মাদক মিশিয়ে দিল; তারপর, যখন সে সেটি পান করল, সুহা তার লুকানোর জায়গা থেকে বেরিয়ে এল এবং সেই অচেতন পিশাচের মাথা থেঁতলে মগজ বের করে দিল। […] পিমারা এই ভবিষ্যদ্বাণী এত দৃঢ়ভাবে বিশ্বাস করত যে তারা সুপারস্টিশন পর্বত অতিক্রম করবে না, কারণ সেখানে চারউইট মেক বসে বসে থাকেন —তাদের পাপাচারের চরম সীমার অপেক্ষায়, যাতে এই পর্বতমালার পিছনে বাঁধ দিয়ে আটকে রাখা এক সুবিশাল সমুদ্রকে সে পৃথিবীতে মুক্ত করে দিতে পারে।  | Entry #39580 — Variant: Indianindiben
| অ্যারিজোনার পিমা ইন্ডিয়ানরা বিশ্বাস করে যে, সকল মানুষ ও প্রাণীর আদি পিতা ছিলেন প্রজাপতি চেরউইট মেক (পৃথিবীর স্রষ্টা), যিনি মেঘ থেকে উড়ে এসে ব্লু ক্লিফসে নামেন […] এবং নিজের ঘাম থেকে মানুষ সৃষ্টি করেন। মানুষের সংখ্যা বাড়তে থাকলে তারা স্বার্থপর ও ঝগড়াটে হয়ে ওঠে, এতে চেরউইট মেক নিজের সৃষ্টিকর্মে বিরক্ত হয়ে পড়েন এবং তাদের সবাইকে ডুবিয়ে মারার সিদ্ধান্ত নেন। […] হক নামে এক পাহাড়ি দানব ছিল, যে তাদের কন্যাদের অপহরণ করত এবং পুত্রদের হত্যা করত। […] সুহা নীরবে তাকে অনুসরণ করে সুপারস্টিশন মাউন্টেনসে প্রবেশ করে; সে ক্যাকটাসের মদে মাদক মিশিয়ে দেয়, যা তার মেয়ের তাকে (দানব) পরিবেশন করার কথা ছিল; এরপর হক মদ পান করলে সুহা লুকিয়ে থাকার স্থান থেকে বেরিয়ে এসে ঘোরের মধ্যে থাকা দানবটির মস্তিষ্ক গুঁড়িয়ে দেয়। […] সুপারস্টিশন মাউন্টেনস-এ বসে আছেন চেরউইট মেক, যিনি মানুষের পাপাচার চরমে পৌঁছালে পাহাড়শ্রেণির পেছনে বাঁধ দিয়ে আটকে রাখা এক বিশাল সমুদ্র পৃথিবীর ওপর ছেড়ে দেবেন—এই ভবিষ্যদ্বাণীতে পিমা আদিবাসীরা এতটাই দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তারা সুপারস্টিশন মাউন্টেনস অতিক্রম করে না। | Entry #39707 — Variant: Not specifiednone
| অ্যারিজোনার পিমা ইন্ডিয়ানরা বলে থাকে যে, সকল মানুষ ও জীবজন্তুর আদি পিতা ছিল চেরউইট মেক (পৃথিবীর স্রষ্টা) নামক সেই প্রজাপতি, যেটি মেঘমালা থেকে ডানা ঝাপটে উড়ে ব্লু ক্লিফস নামের খাড়া পাহাড়ে নেমে এসেছিল […] আর নিজের ঘাম থেকে মানুষকে সৃষ্টি করেছিল। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষ ক্রমশ স্বার্থপর আর ঝগড়াটে হয়ে ওঠে, আর তাই চেরউইট মেক তার হাতে গড়া সৃষ্টির প্রতি অত্যন্ত বিরক্ত হয় এবং তাদের সবাইকে জলে ডুবিয়ে মারার সিদ্ধান্ত নেয়।[…] পর্বতের শয়তান হাউক তাদের কন্যা সন্তানদের অপহরণ আর পুত্রদের হত্যা করে।[…] সুহা নিঃশব্দে তার পিছু নিয়ে কুসংস্কার পর্বতমালায় প্রবেশ করে; আর মদ্যপানীয় ক্যাকটাস ওয়াইনের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে দেয়, যেটা শয়তানটাকে তার মেয়ে পরিবেশন করার কথা ছিল; তারপর যখন সে এটা পান করে, সুহা তখন লুকিয়ে থাকা স্থান থেকে বের হয়ে আসে এবং হতবুদ্ধি শয়তানকে পিটিয়ে ঘিলু বের করে দেয়।[…] পিমা জনগোষ্ঠী এই দৈববাণীর ওপর এতটাই দৃঢ়ভাবে আস্থা রাখে যে তারা কুসংস্কার পর্বতমালা অতিক্রম করবে না, কেননা সেখানে বসে আছে চেরউইট মেক — তাদের পাপাচার সীমা ছাড়িয়ে গেলে পর্বতরাজির ওপারে থাকা অভিশপ্ত, উন্মত্ত সাগরের জলে ধরণীতল প্লাবিত করার অপেক্ষায়।  | Entry #39610 — Variant: Not specifiednone
| অ্যারিজোনার পিমা ইন্ডিয়ানদের মতে, সব মানুষ ও পশুপাখির পিতা ছিল এক প্রজাপতি। নাম তার চেয়ারউইক মাকে (পৃথিবীর স্রষ্টা)। এই প্রজাপতি মেঘের উপর থেকে নেমে এসেছিল ব্লু ক্লিফস-এ[…] আর নিজের ঘাম থেকে তৈরি করেছিল মানুষকে। সংখ্যা যত বাড়তে থাকল, মানুষ তত স্বার্থপর আর কলহপ্রিয় হতে থাকল। এতে চেয়ারউইক মাকে তাঁর নিজের সৃষ্টির উপর বিরক্ত হয়ে সবাইকে ডুবিয়ে মারার সিদ্ধান্ত নিল।[…] হক নামে এক অপদেবতা পাহাড়ে বসবাস করত। এই অপদেবতা কন্যা সন্তানদেরকে চুরি করে নিয়ে যেত, আর পুত্র সন্তানদেরকে হত্যা করত। […] সুহা নিঃশব্দে তাকে অনুসরণ করে সুপারস্টিশন মাউন্টেনে গেল; ওইদিন এই অপদেবতাকে ক্যাকটাস ওয়াইন পরিবেশনের দায়িত্ব পড়েছিল সুহার মেয়ের উপর। সুহা সেই ওয়াইনে ওষুধ মিশিয়ে দিল। হক সেই ওয়াইন পান করার পর সুহা বেরিয়ে এসে ঘোরের মধ্যে থাকা এই দানবের মাথার খুলি গুঁড়িয়ে দিল। […] পিমারা এই ভবিষ্যদ্বাণী এত গভীরভাবে বিশ্বাস করেন যে, তারা কখনও সুপারস্টিশন মাউন্টেন পার হন না। সেখানে হয়তো বসে আছেন চেয়ারউইক মাকে — পাপের সব সীমা অতিক্রম করলেই পর্বতশ্রেণির পিছনে আটকে রাখা বিশাল সমুদ্রকে পৃথিবীর বুকে উন্মুক্ত করে দেওয়ার অপেক্ষায়। | Entry #39532 — Variant: Bangladeshibangben
| অ্যারিজোনার পিমা ইন্ডিয়ানরা বলে যে সকল মানুষ ও পশুপাখির সৃষ্টিকর্তা ছিলেন প্রজাপতি জুওয়ার্তামাহকাই (পৃথিবীর স্রষ্টা), যিনি মেঘের কোল থেকে উড়ে নীল পাহাড় (ব্লু ক্লিফস)-এ অবতীর্ণ হয়েছিলেন […] এবং নিজের ঘাম দিয়ে মানুষ সৃষ্টি করেছিলেন। মানুষ সংখ্যায় যতই বাড়ল, তারা ততই স্বার্থপর ও কলহপরায়ণ হয়ে উঠল, ফলে জুওয়ার্তামাহকাই তাঁর নিজের সৃষ্টি দেখে বিরক্ত হলেন এবং তাদের সবাইকে ডুবিয়ে মারার সিদ্ধান্ত নিলেন।[…] পর্বতের এক শয়তান ছিল, যাকে হক বলা হতো, সে যুবতীদের অপহরণ করত এবং যুবকদের হত্যা করত। […] তিনি নিঃশব্দে শয়তানের পিছন পিছন সুপারস্টিশন পর্বতমালায় প্রবেশ করলেন; যে ক্যাকটাসের মদটি তাঁর কন্যার শয়তানকে পরিবেশন করার কথা ছিল, তাতে মাদক মিশিয়ে দিলেন; এরপর, সে যখন তা পান করল, তখন সুহা তাঁর লুকানোর জায়গা থেকে বেরিয়ে এলেন এবং স্তম্ভিত সেই পিশাচের মাথা মেরে থেঁতলে দিলেন।[…] পিমা আদিবাসীরা এই ভবিষ্যদ্বাণীর ওপর এতটাই দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, তারা সুপারস্টিশন পর্বতমালা কিছুতেই পার হবে না, কারণ সেখানে রয়েছেন জুওয়ার্তামাহকাই — অপেক্ষা করছেন তাদের দুষ্কর্ম চরম সীমায় পৌঁছালে পর্বতশ্রেণীর পেছনে আটকে থাকা এক বিশাল সমুদ্রকে পৃথিবীর বুকে ছেড়ে দেওয়ার জন্য।  | Entry #39704 — Variant: Indianindiben
| | | | | X Sign in to your ProZ.com account... | | | | | | ProZ.com translation contestsProZ.com translation contests offer a fun way to take a break from your normal routine while testing and honing your skills with fellow translators.
ProZ.com Translation Contests. Patent pending. |