অ্যারিজোনার পিমা ইন্ডিয়ানরা বলে থাকেন, সব মানুষ ও পশুপাখির পিতা ছিলেন চেয়ারউইক মাকে (পৃথিবীর স্রষ্টা) নামের এক প্রজাপতি, যিনি মেঘের উপর থেকে নেমে এসেছিলেন ব্লু ক্লিফস-এ[…] এবং নিজের ঘাম থেকে তৈরি করেছিলেন মানুষকে। সংখ্যা বাড়ার সাথে সাথে মানুষ হয়ে উঠলো স্বার্থপর আর কলহপ্রিয়, এতে চেয়ারউইক মাকে তাঁর নিজের সৃষ্টির উপর বিরক্ত হয়ে সবাইকে ডুবিয়ে মারার সিদ্ধান্ত নিলেন।[…]
হক নামে এক অপদেবতার বাস ছিল পাহাড়ে। এই অপদেবতা কন্যা সন্তানদেরকে চুরি করে নিয়ে যেত, আর পুত্র সন্তানদেরকে হত্যা করত। […] সুহা নিঃশব্দে তাকে অনুসরণ করে সুপারস্টিশন মাউন্টেনে গেল। ওইদিন এই অপদেবতাকে ক্যাকটাস ওয়াইন পরিবেশনের দায়িত্ব পড়েছিল সুহার মেয়ের ঘাড়ে। সুহা সেই ওয়াইনে চেতনানাশক মিশিয়ে দিল। হক সেই ওয়াইন পান করার পর সুহা বেরিয়ে এসে ঘোরের মধ্যে থাকা এই দানবের মাথার খুলি চূর্ণবিচূর্ণ করে ফেলল। […]
পিমারা এই ভবিষ্যদ্বাণী এতটাই বিশ্বাস করেন যে, তারা কখনোই সুপারস্টিশন মাউন্টেন পার হন না। সেখানে হয়তো বসে আছেন চেয়ারউইক মাকে — পাপের ঘড়া পূর্ণ হলেই পর্বতশ্রেণির পিছনে আটকে রাখা বিশাল সমুদ্রকে পৃথিবীর বুকে উন্মুক্ত করে দেওয়ার অপেক্ষায়।