অ্যারিজোনার পিমা ইন্ডিয়ানদের মতে, সব মানুষ ও পশুপাখির পিতা ছিল এক প্রজাপতি। নাম তার চেয়ারউইক মাকে (পৃথিবীর স্রষ্টা)। এই প্রজাপতি মেঘের উপর থেকে নেমে এসেছিল ব্লু ক্লিফস-এ[…] আর নিজের ঘাম থেকে তৈরি করেছিল মানুষকে। সংখ্যা যত বাড়তে থাকল, মানুষ তত স্বার্থপর আর কলহপ্রিয় হতে থাকল। এতে চেয়ারউইক মাকে তাঁর নিজের সৃষ্টির উপর বিরক্ত হয়ে সবাইকে ডুবিয়ে মারার সিদ্ধান্ত নিল।[…]
হক নামে এক অপদেবতা পাহাড়ে বসবাস করত। এই অপদেবতা কন্যা সন্তানদেরকে চুরি করে নিয়ে যেত, আর পুত্র সন্তানদেরকে হত্যা করত। […] সুহা নিঃশব্দে তাকে অনুসরণ করে সুপারস্টিশন মাউন্টেনে গেল; ওইদিন এই অপদেবতাকে ক্যাকটাস ওয়াইন পরিবেশনের দায়িত্ব পড়েছিল সুহার মেয়ের উপর। সুহা সেই ওয়াইনে ওষুধ মিশিয়ে দিল। হক সেই ওয়াইন পান করার পর সুহা বেরিয়ে এসে ঘোরের মধ্যে থাকা এই দানবের মাথার খুলি গুঁড়িয়ে দিল। […]
পিমারা এই ভবিষ্যদ্বাণী এত গভীরভাবে বিশ্বাস করেন যে, তারা কখনও সুপারস্টিশন মাউন্টেন পার হন না। সেখানে হয়তো বসে আছেন চেয়ারউইক মাকে — পাপের সব সীমা অতিক্রম করলেই পর্বতশ্রেণির পিছনে আটকে রাখা বিশাল সমুদ্রকে পৃথিবীর বুকে উন্মুক্ত করে দেওয়ার অপেক্ষায়।