আরিজোনার পিমা ইন্ডিয়ানরা বলেন যে সকল মানুষের পিতা হল চারউইট মেক (পৃথিবী স্রষ্টা) প্রজাপতি, যিনি মেঘের মধ্য থেকে উড়তে নীল পাহাড়ের চূড়ায় নেমে এসেছিল [...] এবং তার স্বেদ থেকে মানুষের সৃষ্টি করেছিলেন। মানুষের সংখ্যা বৃদ্ধি হওয়ার সঙ্গে সংগে, তারা স্বার্থপর আর কলহপ্রবণ হয়ে উঠেছিলেন, তাই তার হস্তে নির্মিত মানুষ সম্পর্কে চারউইট বিরক্ত হয়ে ওঠে এবং তাদের সকলকে নিমজ্জিত করার সংকল্প নেন। [...]
হাউক নামে পর্বতের এক শয়তান ছিল, যে তাদের কন্যাদের অপহরণ করত এবং পুত্রদের হত্যা করত। […] সে নিঃশব্দে তাকে অনুসরণ করে সুপারস্টিশন পর্বতে প্রবেশ করল; তার কন্যা যে ক্যাকটাসের সুরা শয়তানটিকে পরিবেশন করতে যাচ্ছিল, সেটিতে সে মাদক মিশিয়ে দিল; তারপর, যখন সে সেটি পান করল, সুহা তার লুকানোর জায়গা থেকে বেরিয়ে এল এবং সেই অচেতন পিশাচের মাথা থেঁতলে মগজ বের করে দিল। […]
পিমারা এই ভবিষ্যদ্বাণী এত দৃঢ়ভাবে বিশ্বাস করত যে তারা সুপারস্টিশন পর্বত অতিক্রম করবে না, কারণ সেখানে চারউইট মেক বসে বসে থাকেন —তাদের পাপাচারের চরম সীমার অপেক্ষায়, যাতে এই পর্বতমালার পিছনে বাঁধ দিয়ে আটকে রাখা এক সুবিশাল সমুদ্রকে সে পৃথিবীতে মুক্ত করে দিতে পারে।