আরিজোনার পিমা উপজাতির মানুষদের মতে সমস্ত পুরুষ ও পশুর জনক ছিল এক প্রজাপতি—চেরউইট মেক (পৃথিবী-স্রষ্টা), যিনি মেঘের বুক থেকে নীল খাড়া পাহাড়ের ওপর উড়ে নেমেছিলেন এবং নিজের ঘাম দিয়ে মানুষ সৃষ্টি করেছিলেন। মানুষ যখন সংখ্যায় বাড়ল, তারা স্বার্থপর ও ঝগড়ুটে হয়ে উঠল; তাই চেরউইট মেক নিজের এই সৃষ্টির ওপর বিরক্ত হয়ে তাদের সবাইকে জলে ডুবিয়ে মারার সিদ্ধান্ত নিলেন। [...]
হউক নামে পাহাড়ের এক অসুর ছিল, যে পিমা উপজাতির কন্যাদের অপহরণ করত এবং পুত্রদের হত্যা করত। [...] সে নিঃশব্দে তাকে কুসংস্ককারী পাহাড়ে অনুসরণ করল; তার কন্যা হউককে যে ক্যাকটাসের মদ পরিবেশন করতে চলেছিল, সে তাতে নেশার ওষুধ মিশিয়ে দিল; তারপর, অসুর তা পান করার পর, সুহা নিজের লুকিয়ে থাকার জায়গা থেকে বেরিয়ে এল এবং আচ্ছন্ন সেই অসুরের মাথা থেঁতলে দিল। [...]
পিমা উপজাতির মানুষেরা এই ভবিষ্যদ্বাণীর ওপর এতটাই দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তারা কুসংস্কারী পাহাড় অতিক্রম করে না, কারণ তাদের বিশ্বাস, সেখানে চেরউইট মেক বসে আছেন—তাদের পাপের মাত্রা পূর্ণ হওয়ার অপেক্ষায়, যাতে পাহাড়ের পেছনে বাঁধ দিয়ে আটকে রাখা এক বিশাল সমুদ্রকে তিনি পৃথিবীর ওপর ছেড়ে দিতে পারেন।